শিরোনাম :
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক ::: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ছবিতে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূসকে দেখা যায়। গত ২৩ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয়।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।

 

প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain