শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ নিহত ৫ অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত, আহত ১৪২

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪২ জন ফিলিস্তিনি। তবে হামলায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় তারা নিহত হন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। খরব আলজাজিরা ও আনাদোলু এজেন্সি’র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মরদেহ চাপা পড়ে আছে। যা প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল না থাকার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনে পৌঁছেছে।

একই সঙ্গে গত ২৭ মে থেকে গাজায় ত্রাণ ও খাদ্য সরবরাহে নিয়োজিত ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি সেনারা নিয়মিত হামলা চালাচ্ছে। শুক্রবার ত্রাণ নিয়ে যাওয়ার সময় পাঁচ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

সূত্র:এমবি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain