শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেট ওসমানী হাসপাতালে পানির ট্যাংকির ঢালাই ভেঙে আউটসোর্সিং কর্মী নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পানির ট্যাংকির ঢালাই খসে পড়ে ও্ হাসপাতালে আউটসোর্সিংয়ে নিযুক্ত এক কর্মী নিহত হয়েছেন। নিহত সুমন আহমেদ ওসমানীর ৩৫ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ওসমানীর অন্য আউটসোসিং কর্মীদের সূত্রে জানা যায়, নাইট ডিউটি শেষে সকালে চা খেতে হাসপাতালের পিডব্লিউডি ভবনের পানির ট্যাংকের নিচে একটি টং দোকানে যান সুমন। এসময় পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, সুমনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওসমানীর আউটসোর্সিং স্টাফরা। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন এবং দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন।

স্টাফরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা মেরামত বা সংস্কারের উদ্যোগ নেয়নি। এরই ফলশ্রুতিতে এ দুর্ঘটনায় একজন সহকর্মীর প্রাণহানি হলো।

তারা বলেন, সুমন আহমেদের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, অবহেলার কারণে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচারের আওতায় আনা এবং হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কারের দাবি জানান তারা।

এদিকে. সুমনের মত্যুর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain