শিরোনাম :
আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

সিলেটের যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন নগরীর কয়েকটি এলাকায় মঙ্গলবার কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর কারণ হিসাবে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, মেরামত ও সংস্কারের কথা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী মেরামত, সংস্কার ও রক্ষনাবেক্ষন কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হল, লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘুর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের একাংশসহ এর আশাপাশ এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রিয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা। তারা জানিয়েছেন নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain