শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

টেকনাফে নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার, পাচারকারীরা পলাতক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের করাচি পাড়ার ঘাট সংলগ্ন একটি ঘরে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারীরা পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। যারা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের জন্য তৎপরতা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, টেকনাফ উপকূলে নিয়মিতভাবেই সাগর পথে অবৈধভাবে মানুষ পাচারের ঘটনা ঘটে আসছে। নিরাপদ ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain