শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুমুদ ফ্লোটিলা আটকের কড়া নিন্দা জানাল বাংলাদেশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: গাজার ওপর অব্যাহত অবরোধ ও মানবিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মানবিক সহায়তা বহনকারী ‘সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের ৪১টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নৌবাহরটি বিশ্বব্যাপী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। কিন্তু ইসরায়েল এখনও গাজার সাধারণ মানুষকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। বাংলাদেশ সরকার অবিলম্বে আটককৃত নৌযান ও কর্মীদের নিঃশর্ত মুক্তি, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ ইসরায়েলের প্রতি পশ্চিম তীর ও গাজার অবৈধ দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ এবং গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের জনগণ ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি তাদের সংহতি পুনর্ব্যক্ত করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain