শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: আবার হামলা চালানোর দুঃসাহস দেখালে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা চৌকিতে বক্তৃতার সময় এমন মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘অপারেশন সিঁদুর ১.০’-এর সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে, এরপর তা আর দেখানো হবে না। এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে, তারা মানচিত্রে থাকতে চায় কি না।

তিনি বলেন, পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায়, তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেছেন, পাকিস্তান যদি ‘স্যার ক্রিক’ এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।

রাজনাথ আরও বলেন, ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই পাকিস্তানের মনে রাখা উচিত- করাচি পৌঁছনোর রাস্তা স্যার ক্রিক দিয়েও যায়।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, স্যার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। স্যার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বন গঙ্গা। ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল স্যার ক্রিক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain