শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসতে ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। একিন্চি দুই দিনের সফরে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সাম‌গ্রিক বিষয়ে আলোচনা হবে। আলোচনায় ব‌্যবসা-বা‌ণিজ‌্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান‌্য পেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আগামী ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন হবে। পাঁচ বছর পর দুই দেশের স‌চিবরা বৈঠকে বসছে। দুই দেশের সম্পর্কের সাম‌গ্রিক বিষয়ে আলোচনা হবে।

জানা গেছে, ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপা‌শি তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

কূটনীতিক সূত্রগু‌লো বলছে, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মি‌লিত হবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain