শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ নিহত ৫ অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জানায়, এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

রোববার (৫ অক্টোবর) ভোরে এ হামলা হয়েছে বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

আইডিএফের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরাইলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে আটকায় ইসরায়েলি সেনারা।

আইডিএফের দাবি, গত ১৮ মার্চ থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরার ইসরায়েল লক্ষ্য করে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলের কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতিরা।

এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েল-হামাসের ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আগে ইয়েমেনি বিদ্রোহীরা ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain