শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সঙ্গে বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।

প্রতুত্তরে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি এ বিষয়টি জানেন। এবং কোন আসন থেকে কাকে ওয়াকওভার করা হচ্ছে তাও তিনি জানেন।

এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেও তিনি জানেন।

বৈঠকের শুরুতে এক ভিডিওতে দুই পক্ষের পরিচয়পর্বে এসব আলোচনা হয় বলে এক ভিডিওচিত্রে দেখা গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain