শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেট-২ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত নয়: ইলিয়াসপত্নী লুনা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, তিনি দলের নির্দেশেই মাঠে কাজ করছেন। এখনও সিলেট-২ আসনের কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। সোমবার (৬ অক্টোবর) বিকালে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)- কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

লুনা বলেন, দল আমাকে মাঠে কাজ করতে বলেছে। মিডিয়া কী লিখলো বা কোন উদ্দেশ্যে লিখলো, তা আমার জানা নেই। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। এর আগে তিনি ইমজার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যমূলকভাবে মতবিনিময় করেন এবং সিলেট-২ আসনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপির সম্ভাব্য প্রার্থী নির্বাচন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন রাখেন, যার উত্তর দেন তাহসীনা রুশদী লুনা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain