শিরোনাম :
শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিউক যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ নিহত ৫ অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার

বাংলাদেশে যে সরকারই আসুক, তাদের সঙ্গে কাজ করবে ভারত : বিক্রম মিশ্রি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে যে দলই বিজয়ী হয়ে সরকার গঠন করুক, ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। খবর বিবিসি’র।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে, আমরা এতে উৎসাহিত। প্রতীক্ষায় আছি যে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে সেই ভোটের মাধ্যমে সরকার গঠন করা দলের সঙ্গে ভারত কাজ করবে কি না? বিক্রম মিশ্রিকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করব।’

সূত্র:এমবি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain