শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেটে জাল নোটের কারবারে দুই তরুণী-গোয়েন্দা পুলিশের জালে

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট বিভাগে নেটওয়ার্ক বিস্তৃত করেছে জাল টাকার নোটের কারবারিরা। সাধারণ মানুষ ও ব্যবসায়ীর হাতে জাল নোট গুঁজে দিয়ে এরা প্রতারণা করে চলছে। আসল টাকা দিয়ে জাল নোটের কারবার করে এরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

হবিগঞ্জে এই কারবারে জড়িত দুই তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই তরুণীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৪ লাখ টাকার জাল নোট।

আটককৃতরা হল- মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) ও নোয়াপাড়ার ভাড়াটিয়া নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জালনোটসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম শামীম হাসান জানান, রোজা ও তার মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জালনোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। মঙ্গলবার রাতে তারা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জালনোট দেন।

পরে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একইভাবে প্রতারণা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

ওসি আরও জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান। জালনোট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain