শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৬

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ পৌর শহরতলীর রুদ্রগ্রাম রোড এলাকায় এ-ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার এসআই (উপপরিদর্শক) মেহেদীর নেতৃত্বে এসআই মাইনুল ও এএসআই মোশাররফসহ একদল পুলিশ চোরাই মোবাইল উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের একপর্যায়ে পূর্বপ্রস্তুত থাকা চোরচক্রের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে অন্তত ৬ জন পুলিশ সদস্য আহত হন।

আহতদের মধ্যে কনস্টেবল ইমরান গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের ওপর হামলার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। তবে আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাকারীদের কেউই ছাড় পাবে না। ঘটনাটির সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain