শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেটে মোটর সাইকেলে অধিক যাত্রী নিলেই জরিমানা, পুলিশের হুশিয়ারি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মোটরসাইকেল চালক ও সহযাত্রীদের হুশিয়ারি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার পর এবার কড়াকড়ি আরোপ করা হচ্ছে মোটরসাইকেলে। অধিক যাত্রী আরোহন কিংবা হেলমেট ব্যবহার না করলে প্রথমবার ৩ হাজার টাকা ও দ্বিতীয়বার ৬ হাজার টাকা জরিমানার ঘোষণা দিয়েছে এসএমপি।

এসএমপির ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়েছে- ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪৯ (১) (চ) ধারা মোতাবেক চালক ব্যতীত একজনের অধিক সহযাত্রী বহন করা যাইবে না এবং চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করিতে হইবে। এ বিধান প্রথমবার লঙ্ঘনের জন্য জরিমানা ৩০০০ টাকা। দ্বিতীয়বার লঙ্ঘন করিলে জরিমানা ৬০০০ টাকা।

তাছাড়া কারাদন্ড প্রদানের বিধান ও রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সিলেট মহানগর এলাকায় চলাচলকারী মোটরসাইকেল আরোহী এবং সহযাত্রীকে হেলমেট ব্যবহার করতে অনুরোধ করা হলো। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain