শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে প্রায় ০১ কোটি ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ও বুধবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী একাধিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি কর্তৃক পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করা হয়।

 

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুইজন চোরাকারবারীকে আটক করে। আটক ব্যক্তিদের পরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সব অভিযানে মোট জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। আটক মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain