শিরোনাম :
আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

সিলেটে সংঘর্ষে জড়ালেন লুনা ও হুমায়ূন কবীর গ্রুপ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের বিশ্বনাথে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর (লুনা) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার পর থেকে পৌর সদরের বাসিয়া ব্রিজ এলাকায় থেমে থেমে প্রায় ২ ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়।

স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে বুধবার থেকেই বিশ্বনাথ পৌর শহরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

রাতে হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন পৌর সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুনের কর্মী-সমর্থকরা মিছিল বের করলে বাসিয়া ব্রিজে কথা-কাটাকাটি জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এসময় বিশ্বনাথ বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।

সিলেট-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর (লুনা)।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সিলেট-২ আসনে নির্বাচন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ নিয়ে বিএনপির দুই বলয়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain