শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

১৩ দিনে সিলেটে যে ভাইরাসে আক্রান্ত অর্ধশত মানুষ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। মাত্র ১৩ দিনে প্রায় অর্ধশত মানুষ আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৮ জন।

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে।

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৫ জন, সুনামগঞ্জে ৩৩ জন, মৌলভীবাজারে ২২ জন এবং হবিগঞ্জে ১৩১ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৭ জন।

অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সিলেট বিভাগে কোন রোগী শনাক্ত হননি। তবে চলতি বছরে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন। যারমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain