শিরোনাম :
আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

সিলেটে সুরমা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগরীর সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ২২) মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। নিখোঁজের ২৪ ঘণ্টা পর বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমার কুমিল্লা পট্টি এলাকা সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয় বাসিন্দারা সুরমা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘সোমবার দুপুরে ওই যুবক গোসল করতে নেমে নিখোঁজ হন। বুধবার বিকালে তার লাশ ভেসে ওঠে। মরদেহটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain