শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বিএনপি ক্ষমতায় গেলে সিলেটকে বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবে : খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর-সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সিলেটকে বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবে। আমরা দেশি ও বিদেশি বিনিয়োগে আকর্ষণ করবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবাইকে নিয়ে পরিকল্পনা করে কাজ করে যাবে। সিলেটকে শিল্পায়ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য বিএনপি কাজ করে যাবে। তিনি আরও বলেন, সিলেটকে একটি আধুনিক শিল্পনগরী ও বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) ৩৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান শামিমের আয়োজিত মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নারী নেত্রী হাজেরা বেগম কাজলের সভাপতিত্বে ও শিউলী বেগম টুনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী শাজাহান আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain