শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

সিলেটে এবার সিএনজি অটোরিকশাকে যে নির্দেশনা দিলেন কমিশনার

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা দেন তিনি। শনিবার (২৫ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত সিএনজি চালিত থ্রি-হুইলার ও প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন কমিশনার।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। এতে চালক ও যাত্রী-উভয়ের স্বার্থই রক্ষা পাবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক করা হচ্ছে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে। আমরা চাই, এসব অনিয়ম দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।’

কমিশনার আরও জানান, ‘সিলেট নগরে ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। পাশাপাশি আমরা দ্রুতই নগরে গণপরিবহন চালুর উদ্যোগ নিচ্ছি।’

সভায় সিলেটের রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগরবাসীর সুবিধার্থে যৌক্তিক ও বাস্তবসম্মত ভাড়া নির্ধারণে মতামত দেন অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain