শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়। নিহত শাকিল আহমদ উপজেলার দনা এলাকার মাদারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. ক. জুবায়ের আনোয়ার।

জানা যায়, রবিবার বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৫০০গজ ভিতরে ঢুকে পড়েছিলেন। এসময় খাসিয়াদের ছোড়া গুলিতে সাকির আহত হলে কানাইঘাটের একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain