শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেটে এখনো চলছে পাথর চুরি, আটক-১

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে এখনো চলছে পাথর লুট। এবারও লুটের কেন্দ্রে আছে কোম্পানীগঞ্জ। এ উপজেলার বহুল আলোচিত শাহ আরেফিন টিলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চুরির পাথরসহ একজনকে আটক করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি দলও অংশগ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ।

অভিযানে শাহ আরেফিন টিলার পাথর নিয়ে যাওয়ার পথে কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের জয়েন উদ্দিন ও খমারুন্নেছার ছেলে আমান (২০)। চোরাই পাথর পরিবহনের কাজে ব্যবহৃত হাইড্রোলিক ট্রলিটিও আটক করা হয়েছে।

 

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা সারাদেশে বহুল আলোচিত একটি টিলা। একটা সময়ে টিলাটি মৃত্যুকূপ হিসাবে কুখ্যাত ছিল। কারণ, পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকদের মৃত্যু। মাত্র কয়েক বছর আগেও এই টিলায় প্রায়ই প্রাণহানীর ঘটনা ঘটত।

 

পাথর ব্যবসায়ীদের চাহিদা মেটাতে গিয়ে সামান্য বেতনে নিয়োজিত শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেন। আর টিলা বা কোয়ারি ধ্বসে প্রায়ই মৃত্যুর ঘটনাও ঘটতো। প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হতো এই শাহ আরেফিন টিলা।

 

অথচ এই টিলাটির নামকরণ হয়েছিল একজন পীরের নামে। হযরত শাহ আরেফিন (র.) এর মাজার ছিল এখানে। যদিও পাথরখেকোদেও কালো থাবায় বর্তমানে সেই মাজারের অস্তিত্বই বিলিনের পথে।

 

বর্তমানে সিলেটের যে কয়েকটি স্থান থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ, শাহ আরেফিন টিলা তার অন্যতম। তবে প্রায়ই তিন কিলোমিটার দৈর্ঘ ও প্রস্তের এই টিলার পাথর এখনো চুরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

 

নিয়মিত এ টিলায় অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain