শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৫ নভেম্বর) রাতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই ঘটনাকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রহণযোগ্য ও নিন্দনীয়’ বলে অভিহিত করা হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন না এরশাদ উল্লাহ। বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে বিদ্ধ হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ ও একজন নিহত হন।

সরকারের বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা কিংবা ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক সহিংসতার কোনো ন্যায্যতা নেই। অপরাধীরা যেই হোক, আইনের আওতায় আসতেই হবে।’

সিএমপি জানিয়েছে, হামলাকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে, যাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে সম্পন্ন হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain