শিরোনাম :
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কিশোর নিহত ২০২৬ সালের হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান মধ্যপ্রাচ্য অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী-আরিফ ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন-সিলেটে মন্ত্রী এনি জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না।’ তিনি বলেন, এ দেশের আসল মালিক জনগণ। সেই প্রমাণ দিতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তিনটি ইউনিয়নের বদ্বেশড়ি এলাকার একটি মিল চাতালে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণের ওপর জোর করে চাপিয়ে দিয়ে কোনো ব্যবস্থা আমরা মানব না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা সমর্থন করেনি। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এটি একটি মুক্তিযুদ্ধের দল।’

তিনি আরও বলেন, ‘আজকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।’

সবশেষে বিএনপির মহাসচিব সবার কাছে ধানের শীষে ভোট চান এবং আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain