শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া, শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ৬ জনের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন।

নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জে দেয়ার ধসে এক নবজাতক ও নরসিংসীতে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া, রাজধানীর কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারি নিহত হন। তারা হলেন, সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) ও অজ্ঞাত একজন।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনঅফিশিয়াল ব্রিফিংয়ে জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ জন আহত, তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭২, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩, নরসিংদী জেলা হাসপাতাল আহত ৪৫ ও ১০০ বেড হাসপাতালে ১০ আহত চিকিৎসা নিতে এসেছেন।

এদের মধ্যে, বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ার বেশ কয়েকজনকে ভর্তি ও অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain