শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে সিলেট নগরে রাত সাড়ে ৯ টার পর আর মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে না। হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে।

গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। যা আজ থেকেই কার্যকর হবে।

সভায় শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়—মহানগরের সব হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে। যা ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এ ছাড়া শহরের যানজট নিরসনে সব মার্কেট ও শপিং মলের জন্য নিজস্ব পার্কিং ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে রূপান্তর করা হয়েছে—সেগুলো সরিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

এর আগে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে একই ধরনের নির্দেশনা কয়েক দফায় বাস্তবায়নের চেষ্টা হলেও তা টিকেনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain