শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় বন্ধ ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো যাচ্ছে, ‘যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় বন্ধ হয়ে যাবে।’

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আজ যাদের ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের পরবর্তী তারিখে নতুন স্লট প্রদান করা হবে। আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে আপডেট চেক করতে অনুরোধ করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। আসন্ন জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর কারণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও তথ্যের জন্য আইভিএসির ওয়েবসাইট (ivacbd.com) বা হটলাইন নম্বর (০৯৬১২ ৩৩৩ ৬৬৬ / ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain