শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলা বাজার বালু পাথর সাইট এবং শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় প্রশাসনের বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার ৪নং বাংলা বাজার এলাকায় এবং দুপুর ২টায় শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় অভিযানকালে ৪ নং বাংলা বাজার থেকে ১৩,৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কুয়ারী এলাকা থেকে ৩,২০০ ঘনফুট সহ মোট ১৬৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।পরবর্তীতে জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

এ সময় টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এছাড়াও অভিযানে আরো অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবির টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল সহ প্রশাসনের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে টাস্কফোর্সে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain