শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সিলেটে ৭ দিনের মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ- পুলিশ কমিশনার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আগামী সাত দিনের মধ্যে সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া পুনঃনির্ধারণ করা হবে। যাত্রী, শ্রমিক ও মালিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আগামী সাত দিনের মধ্যেই নতুন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

গত সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের হলরুমে সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সিএনজি ভাড়া সংক্রান্ত বিদ্যমান বিভিন্ন সমস্যা ও বাস্তবতার কথা তুলে ধরেন।

এসময় পুলিশ কমিশনার বলেন, ‘সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের জন্য একটি নতুন ভাড়ার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই তালিকা আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে পর্যালোচনা করে যাত্রী, শ্রমিক ও মালিকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের যেসব সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পূর্বে নির্ধারিত ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে কিছু এলাকায় যে জটিলতা সৃষ্টি হচ্ছে, সেটিও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের দায়িত্ব হলো শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা, যাতে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির-পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) শাহরিয়ার আলমসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সভায় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সিলেট মহানগরীতে সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের ভাড়ার প্রস্তাবিত একটি তালিকা প্রকাশ করে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া। যেখানে বলা হয়; সিলেট মহানগরবাসীসহ যাত্রী, শ্রমিক ও মালিকরাও তাদের মতামত প্রকাশ করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain