শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সবাই মিলে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে অনুষ্ঠিত সংবর্ধনা মঞ্চে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫১ মিনিটে সংবর্ধনা মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি সংবর্ধনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হওয়া ৩০০ ফিট এলাকা স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন।

সংবর্ধনা মঞ্চে উঠেই তিনি নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা জানান। কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, গয়েশ্বর চন্দ্র রায় ও হাফিজ উদ্দিন আহমেদসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain