শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় উপবন এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এ জন্য এখন পর্যন্ত ট্রেনের তিনটি বগি বুকিং করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

 

তিনি জানান, দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন।

এদিকে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে ঢাকায় সমবেত হচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain