শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

খালেদা জিয়া-নেত্রীকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নিতে লাখো জনতার ঢল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন লাখো মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে।

আজ কোনো প্রকার রাজনৈতিক আড়ম্বর বা উচ্চকণ্ঠ ছাড়াই এক গভীর বিষণ্নতা আর নিস্তব্ধতা সঙ্গী করে তারা এসেছেন। তাদের চোখেমুখে স্পষ্ট একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা।

বুধবার (৩১ ডিসেম্বর) মহাখালী ও বনানীর মূল সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন অজস্র মানুষ। এ সময় এক ভিন্নধর্মী গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে। সবার চলনে এক ধরনের শোকাতুর গাম্ভীর্য দেখা গেছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা আয়োজনে নয়, ব্যক্তিগত শ্রদ্ধাবোধ থেকেই তারা এই বিদায় বেলায় উপস্থিত হয়েছেন।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, তারা অত্যন্ত শান্তভাবে সাধারণ মানুষের স্রোতে মিশে এখানে এসেছেন। কোনো প্রকার আতিশয্য ছাড়াই একটি স্নিগ্ধ ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে এই মানুষগুলো শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain