শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

প্রথম দিনে আপিল করেন নি সিলেটের কোনো প্রার্থী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে আপিল করেছেন ৪২ জন প্রার্থী। সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এই তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপিলের প্রথম দিনে সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা অঞ্চল থেকে। তবে সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল জমা পড়েনি।

 

আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

ইসি জানায়, আপিলের প্রথম দিনে রংপুর অঞ্চল থেকে ৩টি, রাজশাহী থেকে ৫টি, খুলনা থেকে ৩টি, বরিশাল থেকে ১টি, ময়মনসিংহ থেকে ১টি, ঢাকা থেকে ১৫টি, ফরিদপুর থেকে ৭টি, কুমিল্লা থেকে ৫টি এবং চট্টগ্রাম থেকে ২টি আবেদন জমা পড়েছে। সিলেট অঞ্চল থেকে কোনো আপিল হয়নি। তবে কুমিল্লায় একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন।

 

এর আগে রবিবার ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বিভিন্ন বুথে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়। মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় সাড়ে তিন শ স্বতন্ত্র প্রার্থী, যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain