শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন-উপদেষ্টা আদিলুর রহমান খান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশের আগামীর শতবছরের দিকনির্দেশনা হবে গণভোটের মাধ্যমে- উপদেষ্টা আদিলুর রহমান খান ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরী বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের আগামীর শতবছরের দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে।

এছাড়া নির্বাচন কমিশন আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

উপদেষ্টা পরিষদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে- জামায়াত ও এনসিপির এমন অভিযোগের বিষয়ে সরকারের অবস্থানের বিষয়ে প্রশ্নের জবাব এড়িয়ে যান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain