শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মরদেহ এই হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain