শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে এলাকার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ঈদ শুভেচ্ছা উপলক্ষে নিজ উদ্যোগে টানানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা। আজ সোমবার (২৩ মার্চ )বিকালে নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে শুভেচ্ছা বার্তা সম্বলিত ব্যানার-ফেস্টুন টানানো হলেও, উৎসব শেষে সেগুলো অপসারণ না করলে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই এগিয়ে এসে তার ব্যবহৃত সকল ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন।

এ বিষয়ে সৈয়দ সারোয়ার রেজা বলেন, “এলাকার সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা যেমন উৎসবে আনন্দ ভাগাভাগি করি, তেমনি উৎসব শেষে পরিবেশ পরিচ্ছন্ন রাখাও জরুরি। একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়তে সবাইকে সচেতন হতে হবে।”এসময় তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।
তারা বলেন, একজন দায়িত্বশীল এমন উদ্যোগ অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, নগরীর সৌন্দর্য রক্ষায় অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ নগরীকে আরো বেশি সুন্দর ও পরিচ্ছন্ন করে তুলবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain