শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতে গ্রেফতারদের ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেফতার আসামিদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া জোরদার করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাসহ প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, হাদি হত্যা মামলাটি বর্তমানে পুনরায় তদন্তাধীন রয়েছে। এর আগে একটি চার্জশিট দেওয়া হলেও পরবর্তীতে আপত্তির (নারাজি) কারণে তদন্ত আবার শুরু হয়। এরই মধ্যে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী তিনজন আসামিকে গ্রেফতার করেছে- প্রথমে দুজন এবং পরে আরও একজন।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট দূতাবাসও এতে সম্পৃক্ত রয়েছে।

এদিকে, মিরপুর এলাকা থেকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক খালেদ মামুনকে আটকের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন এবং বিস্তারিত খোঁজ নেওয়া হবে।

পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধি- এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain