শিরোনাম :
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের বাসিন্দা এবং রজনী নমের ছেলে।

বুধবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার চৌধুরী খাল নয়া খাড়া সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান উপেন্দ্র নম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমান। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain