শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ এই ধর্মঘটের ডাক দেন।

তারা জানান, পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব নেওয়া, পুলিশ নিয়োগ এবং ছয়টি পাম্পে বড় অংকের জরিমানা আদায়ের প্রতিবাদে তারা তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের প্রতিনিধিরা চাইলে পাম্প চালাতে পারেন, এতে তাদের কোনো আপত্তি নেই। মূলত প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে ‘হয়রানি’ হিসেবেই দেখছেন মালিকরা।

উদ্ভূত পরিস্থিতি নিরসনে সন্ধ্যা থেকে কয়েকজন মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করলেও কোনো সুরাহা হয়নি। এরপরই রাতেই বৈঠক করে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain