শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট নগরীতে ৬টায় বন্ধ হলো দোকানপাট

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানী সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী নিজেদের দোকানপাট বন্ধ রেখেছেন। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

 

যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী এক প্রকার বন্ধ। এ অবস্থায় সারাবিশ্বে জ্বালানী সরবরাহ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। যদিও বাংলাদেশের জাহাজ পরিবহনে তেমন কোনো সমস্যা হচ্ছেনা, তবু বিশ্বের সামগ্রিক নেতিবাচক প্রভাব থেকে মুক্ত নয় কেউই। তাই জ্বালানী সাশ্রয়ে সরকার উদ্যোগ নিয়েছে।

এরই অংশ হিসাবে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেটসহ সারাদেশে সন্ধ্যার পর থেকে খাবার দোকান, হোটেল রেস্টুরেন্ট ও ওষুধের দোকান ব্যতিত অন্য সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত জিন্দাবাজার ও বন্দরবাজার ঘুরে দেখা গেছে, সন্ধ্যা ৬টার সাথে মার্কেট বিপণীবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ।

তবে কোনো কোনো মার্কেটে বাইরে থেকে গেইট বন্ধ রাখা হলেও বিকল্প পথে ভেতরে প্রবেশ ও বের হওয়া এবং দোকান খোলা রেখে ব্যবসার অভিযোগও আছে।

যেমন বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেট। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালাহ উদ্দিন নামক পর্যটনখাতের একজন ব্যবসায়ী ওই মার্কেট গিয়েছিলেন। কিন্তু সামনের দিকে সব গেইট বন্ধ থাকায় মার্কেটের পেছনের দিকের গেইটে গিয়ে দেখেছেন, সেটি খোলা। ভেতরে ঢুকেও অধিকাংশ দোকান খোলা থাকতে দেখেছেন তিনি। এমন অভিযোগ অবশ্য অন্যান্য এলাকা থেকেও পাওয়া যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain