শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মধ্যরাতে শাবিপ্রবিতে দুই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শিক্ষার্থী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মধ্যরাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে পণ্যবাহী দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই শিক্ষার্থী। গতবৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, ট্রাক দুটির চালক উপস্থিত না থাকায় হেল্পাররা নিজেরাই উৎসাহী হয়ে গাড়ি চালানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী নিশান ও নাওয়াদ।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাকচালক আলী আকবরের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন।

মোটরসাইকেলে থাকা শিক্ষার্থী নাওয়াদ বলেন, “আমরা হলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি ট্রাক আমাদের দিকে চলে আসছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। পরে সেটি আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এখানে কারও লাইসেন্স নাই। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে সহকারী প্রক্টর মো: শাদমিম হাসান সিফাত বলেন, ”দুজন শিক্ষার্থীর ফোন পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ট্রাকগুলো স্টান্ডিং অবস্থায় ছিল, চালকের অনুপস্থিতিতে হেল্পার দুজন গাড়ি চালাচ্ছিলো। আমরা ট্রাক দুটিকে জব্দ করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করব।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain