শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সিলেটে বর্ণিল সাজ বৈশাখী শোভাযাত্রা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নগরজুড়ে শুরু হয় নানা আয়োজন, যার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

জেলা প্রশাসনের উদ্যোগে সকালেই বের করা হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি সিলেট সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারদা হলে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বর্ণিল সাজ, মুখোশ ও প্ল্যাকার্ডে সাজানো শোভাযাত্রা নগরজুড়ে সৃষ্টি করে উৎসবের আমেজ।

এদিকে সকাল থেকেই সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বৈশাখী উৎসবের। গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনায় মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন স্থান। এসব আয়োজনে অংশ নিয়ে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করেন সংস্কৃতিপ্রেমীরা।

নতুন বছরকে ঘিরে সিলেটবাসীর এ প্রাণবন্ত অংশগ্রহণ যেন বাঙালীর চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যেরই প্রতিচ্ছবি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain