শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে ছিনতাই কারী ধরতে তালিকা নিয়ে মাঠে পুলিশ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে হঠাৎ বেড়ে গিয়েছিল ছিনতাই। পর পর কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিঘ্ন হয়ে পড়েন নগরবাসী। জননিরাপত্তা নিশ্চিতে সিলেটের দুইমন্ত্রী কড়া নির্দেশনা দেন পুলিশকে। এরপর ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে মাঠে নামে পুলিশ। ২৬৩ জন পেশাদার ছিনতাইকারীর তালিকা নিয়ে চলে অভিযান। একই সাথে চলে অপরাধ জগতে নতুন নাম লেখানো সন্ত্রাসীদেরও তালিকা তৈরির কাজ।

তদন্তে নেমে পুলিশ বহিরাগত অপরাধীদের কয়েকটি গ্রুপেরও সন্ধান পায়। ৪০ দিনের অভিযানে ৭৮ জন ছিনতাইকারী গ্রেফতারের পর জনমনে স্বস্তি ফিরেছে। কমে এসেছে নগরীতে ছিনতাইয়ের ঘটনা। তবে পুলিশ বলছে, অভিযান এখানেই শেষ নয়। এখনো পেশাদার ২১২ জন ও বহিরাগত ৩২ জন ছিনতাইকারী তাদের নিশানায় রয়েছে।

 

অতিসম্প্রতি নগরের হাউজিং এস্টেটে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই ও সাগরদিঘীরপাড়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হওয়ার পর সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। এর মধ্যে আরও কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নিয়ে অভিযানের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ও প্রবাসী কল্যানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। হঠাৎ করে ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় পুলিশও নগরজুড়ে শুরু করে সাঁড়াশি অভিযান।

পুলিশের অভিযানে প্রতিদিনই ছিনতাইকারী, কিশোরগ্যাং সদস্য ও বিভিন্ন অপরাধে জড়িত শতাধিক ব্যক্তি। পুলিশের তথ্যমতে, ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৪০ দিনে সিলেট নগর থেকে ৭৮ জন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম জানান, সিলেট নগরীকে ছিনতাইকারীমুক্ত করার মিশনে নেমেছে পুলিশ। ইতোমধ্যে ২৬৩ জন পেশাদার ছিনতাইকারীর তালিকা নিয়ে অভিযান চলছে। ইতোমধ্যে এই তালিকার চিহ্নিত ৫১ জন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। যারা এর আগেও বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। চিহ্নিত বাকী ছিনতাইকারীদের পাশাপশি অপরাধজগতে নতুন নাম লেখানোদেরও গ্রেফতারে অভিযান চলছে। নতুন অপরাধীদেরও চিহ্নিত করার কাজ চলছে।

পুলিশ কমিশনার আরও জানান, তদন্ত ও অভিযানে বের হয়ে এসেছে, সিলেট নগরে বহিরাগত ছিনতাইকারীদেরও দৌরাত্ম রয়েছে। বিভিন্ন গ্রুপ বাইরে থেকে এসে সিলেট নগরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে পালিয়ে যায়। অপরাধ করেই নগর ত্যাগ করায় তাদেরকে সনাক্ত করা ও গ্রেফতারে পুলিশকে বেগ পেতে হয়। এরকম বহিরাগত গ্রুপের ৩২ সদস্যকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। সিলেটের সংবাদ

এসএমপি সূত্র জানায়, পুলিশের সাঁড়াশি অভিযানের পর থেকে নগরে বসবাসকারী অনেক ছিনতাইকারী বাইরে চলে গেছে। গ্রেফতার ঠেকাতে তারা গা ঢাকা দিয়ে আছে। এছাড়া বহিরাগত বিভিন্ন গ্রুপ নগরীতে এসে চুরি-ছিনতাই করার চেষ্টা করছে। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ, কানাইঘাট, বালাগঞ্জ ও গোয়াইনঘাট, সুনামগঞ্জের ছাতক ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিভিন্ন গ্রুপ এসে সিলেট নগরে অপরাধ করছে। এই গ্রুপের সদস্যদের গ্রেফতারে পুলিশের গোয়েন্দা তৎপরতা চলমান আছে।

এদিকে, সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে এসএমপি। তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain