শিরোনাম :
জ্বালানি তেল সরবরাহ ও বিপণন বন্ধ আজ দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান, ১৬ ড্রেজার ও নৌকা ধ্বংস রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের অ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠান সম্পন্ন সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল

জ্বালানি তেল সরবরাহ ও বিপণন বন্ধ আজ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দেশের সব তেল ডিপো এবং প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে আজ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তবে এই সময়ে জরুরি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রাখতে জেট ফুয়েল সরবরাহ সচল রাখার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, প্রতি বছরের মতো বিপিসির আওতাধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোসমূহে জ্বালানি তেলের ‘বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই’ (অ্যানুয়াল ক্লোজিং ও ফিজিক্যাল ভেরিফিকেশন) কার্যক্রম পরিচালনার জন্য ১ জুলাই নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে আজ বুধবার (১ জুলাই) দিনভর জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।

এই সমাপনী কার্যক্রম সুষ্ঠু ও নিখুঁতভাবে সম্পাদনের লক্ষ্যেই চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাসহ দেশের সব আঞ্চলিক ডিপো ও স্থাপনার সাধারণ বিপণন ও সরবরাহ কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

তবে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচল সচল রাখার বিষয়ে আদেশে বলা হয়, দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোতে যাতে নিরবচ্ছিন্নভাবে বিমান জ্বালানি সরবরাহ অব্যাহত থাকে, সেজন্য সংশ্লিষ্ট ডিপোগুলোর জেটএ-১ (Jet A-1) মজুত ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম যথাসম্ভব দ্রুততম সময়ে শেষ করতে হবে। যাচাই শেষ হওয়া মাত্রই বিমানবন্দরগুলোতে জ্বালানি সরবরাহ কার্যক্রম সচল করে দিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain