শিরোনাম :
সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার, জৈন্তাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন স্বাস্থ্যখাতে সমন্বয় এবং জবাবদিহিতা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেটে বিজিবির জব্দ পাথর ট্রাক থেকে ফেলে দিলেন শ্রমিকরা, সড়ক অবরোধ দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে-সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে শিশুদের খতনা সম্পন্ন জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে হামের উপসর্গে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু যত যা-ই বলুক, দ্রুতই কিছু দেশের শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক

সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটজুড়ে তীব্র গরমে যেন নাভিশ্বাস উঠছে। দাবদাহে পুড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদ। শনিবার (৪ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শনিবার বেলা ৩টা পর্যন্ত তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে, সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে মহানগরী। প্রচণ্ডে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুর। মহানগরীর রাস্তায় মানুষের চলাচলও অনেকটা কম। সেই সাথে যানবাহন চলাচলও অনেকটা কম। গরমের কারণে বেশী বিপাকে খেটে খাওয়া মানুষজন।

সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে রেকর্ড করা তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বেলা ৩টা পর্যন্ত তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain