শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুরে নদীগর্ভে বিলীন ৩টি বাড়ি, আতঙ্কে আরও বেশ কিছু পরিবার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::হবিগঞ্জের মাধবপুরে নদীভাঙনে বিলীন হয়ে গেছে ৩টি পরিবারের বসতভিটা। তীব্র ভাঙনে আরও বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই নদীভাঙনের ঘটনা ঘটে। ভাঙনে ঘরবাড়ির পাশাপাশি একটি পুকুরের পাড় ভেঙে কয়েক লাখ টাকার মাছ নদীতে ভেসে গেছে। এছাড়া পল্লী বিদ্যুতের খুঁটি পানির স্রোতে উপড়ে পড়েছে। ​ভিটেমাটি হারিয়ে এই ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবার অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া  সোনাই নদীর একটি শাখা  খাল খনন করা হয়েছিল। খননকাজ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় ভারী বর্ষণ। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পানির তীব্র স্রোতে মঙ্গলবার রাতে ভবানীপুর গ্রামের মুস্তাকিম মিয়া, রশিদ মিয়ার মেয়ে হোসনে আরা এবং সুлеমান মিয়ার ৩টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়।
​পানির স্রোতে ঘরবাড়ির পাশাপাশি বেশ কিছু ফলদ গাছপালা এবং একটি পুকুরের মাছ নদীতে চলে গেছে। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটিও। আজ বুধবার (৮ জুলাই) দুপুরেও ওই এলাকায় অল্প অল্প করে ভাঙন অব্যাহত থাকতে দেখা গেছে।

​খবর পেয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহায়তার আশ্বাস দেন।
​এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সঙ্গ মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain