শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, স্ত্রী-সন্তান আহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের করমপুর গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে আখদ্দছ আলী (৬০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী রোকসানা বেগম (৩৫), ছেলে মুসেদ আহমদ (১৮) এবং মেয়ে হুমায়রা বেগম (৮)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনা, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক জাহিদ উদ্দিন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain