শিরোনাম :
টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫১ দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী সিলেটে প্রেমিকের সঙ্গ না ছাড়ায় মেয়েকে হত্যা আদালতে পিতার জবানবন্দি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন কয়েস লোদীসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জাফলংয়ে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফল উৎসব’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৮ দিনে মিলল ৪৭ লাখ টাকা পাওয়া গেছে আরও ১২ দেশের মুদ্রা গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত বিডি ব্লাড সোলজারস স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের যাত্রা শুরু

টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫১

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রাঙ্গামাটিতে তিনজন, বান্দরবানে ছয়জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন এবং মৌলভীবাজারে একজন রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। তাদের মধ্যে খাগড়াছড়িতে একজন, বান্দরবানে দুজন, কক্সবাজারে ২৪ জন এবং চট্টগ্রামে ১২ জন রয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুরে প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, বন্যাকবলিত সাতটি জেলা হলো-খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার মোট ৫৯টি উপজেলা বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ৩৮৬টি এবং পৌরসভার সংখ্যা ১২টি।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মোট ১ হাজার ৪৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain