শিরোনাম :
শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) ভোররাতে হামলার এ ঘটনাটি ঘটেছে বলে সেখানকার দুই বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন। কাদুনা রাজ্যের এ হামলার ঘটনার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

গ্রাম প্রধানের সচিব দোগন রানা জানান, বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে তাণ্ডব চালায়। নিহতদের মধ্যে আটটি শিশু আছে। আহত হয়েছেন আরও চারজন।

গ্রামটির আরেক বাসিন্দা তরুণ নেতা ইশায়া দাওয়া জানান, কাউরু স্থানীয় সরকারের এলাকার নারিদন গ্রামে হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা গ্রামটির বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

দাওয়া জানান, কিছু গ্রামবাসীকে জবাই করা হয়েছে। নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ মর্গে নেওয়া হয়েছে। তিনি বলেন, নিহতের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায় আর হামলার কয়েক ঘণ্টা পর সকালে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসে বলে জানান তিনি।

কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, শিগগিরই তারা বিস্তারিত জানাবেন।

নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও উত্তরমধ্যাঞ্চলের কিছু অংশে সশস্ত্র দল ও অন্যান্য অপরাধী গোষ্ঠীর সহিংসতা একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানে জনবসতিগুলো প্রায়ই প্রাণঘাতী হামলার শিকার হয়।

দেশটির উত্তরপূর্বাঞ্চল ইসলামপন্থি বোকো হারাম ও তাদের দলছুট ইসলামিক স্টেট অব ওয়েস্ট আফ্রিকান পেনিনসুলার (আইএসডব্লিউএপি) প্রাণঘাতী বিদ্রোহের মোকাবেলা করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain